×

ঢাকা

অক্সিজেনবাহী লরি ও বাসের সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:৩৫ পিএম

অক্সিজেনবাহী লরি ও বাসের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে একটি অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পরপরই বাসটিতে ভয়াবহ আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে আটকা পড়ে আটকা পড়ে বেশকিছু যানবাহন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার গাবতলী থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসা ‘এফকে পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তরল অক্সিজেনবাহী লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কিত বাসযাত্রীরা তাড়াহুড়ো করে দরজা ও জানালা দিয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুরো বাসটি এবং যাত্রীদের মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যান দুটিকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App