×

ঢাকা

চলবে বিশেষ ট্রেন

১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি শেষ শোলাকিয়ায়

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:০০ পিএম

১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি শেষ শোলাকিয়ায়

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার ১৯৯তম জামাত। ঈদের দিন সকাল ৯টায় জামাত শুরু হবে। জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী এ ঈদগাহে এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা যোবায়ের ইবনে আব্দুল হাই।

জেলা প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ঈদগাহ মাঠের প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়েছে।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সবাইকে সময়মতো মাঠে আসার আহ্বান জানানো হয়েছে।”

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নিরাপত্তার জন্য ছয়টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরা ও পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ঈদের জামাতে অংশগ্রহণ সহজ করতে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।

ইতিহাস থেকে জানা যায়, ১৮২৮ সালে হযরত শাহ সৈয়দ সফি আহমেদ (রহ.) শোলাকিয়ায় প্রথম ঈদ জামাতে ইমামতি করেন। তখন প্রায় সোয়া লাখ মুসল্লির উপস্থিতির কারণে স্থানটির নাম ‘সোয়ালাখিয়া’ থেকে পরবর্তীতে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App