×

ঢাকা

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:১০ পিএম

বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চলতি মাসের পুরো বেতন পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চৈতি কম্পোজিটের শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখো যাত্রীরা।

খবর পেয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার ও পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন ঘটনাস্থলে যান। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকদের দাবি, এপ্রিল মাসের বকেয়া ও চলতি মে মাসের পুরো বেতন ঈদের আগেই পরিশোধ করতে হবে। তবে কারখানা কর্তৃপক্ষ এপ্রিলের বেতন ও ঈদ বোনাস দিলেও মে মাসের পুরো বেতন না দিয়ে শ্রমিকপ্রতি ৬ হাজার টাকা দিয়েছে বলে অভিযোগ করেন তারা।

চৈতি কম্পোজিটের জিএম মিজানুর রহমান বলেন, “শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাসের সঙ্গে মে মাসের বেতন থেকে ৬ হাজার টাকা করে পরিশোধ করা হয়েছে। তারা মাস শেষ হওয়ার আগেই পুরো বেতন দাবি করছেন।”

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, “শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ” সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড টিয়ারশেল ছোড়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

বিচার দাবি ৯ মাস নির্যাতনের পর লিবিয়া থেকে দেশে ফিরলেন রায়হান

জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

‘এক কোটি পশু কোরবানি হবে এবার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App