×

ঢাকা

স্বজনের মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, আহত ৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬:১৬ পিএম

স্বজনের মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনা, আহত ৬

ছবি: সংগৃহীত

শোকের ওপর যেন আরো এক বড় আঘাত। ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে এক স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিবারের সদস্যরা। এতে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পিয়ারা বেগম (৬৫), মমতাজ বেগম (৬০), জান্নাতুল ফেরদৌস (৩৮), জেসমিন (৩০), জাহেদ (১৫), মনির (৫০)।

পারিবারিক সূত্রে জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বাসিন্দা মো. আবদুল জলিল দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ ঈদের দিন ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাঁর মরদেহ নিয়ে স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ‘মাওয়ামুখী অ্যাম্বুলেন্সটি বেজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ সেটির পেছনের একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। অ্যাম্বুলেন্সটিতে চালক ও ১০ জন যাত্রীসহ মোট ১১ জন আরোহী ছিলেন।’

তিনি আরো বলেন, ​‘খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। আহত ৬ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা বাকি ৫ আরোহী অক্ষত ও সুস্থ আছেন।’

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ‘ঢাকা মিটফোর্ড হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে শরীয়তপুরের গোসাইরহাটে যাওয়ার পথে শ্রীনগরের মাওয়ামুখী লেনে অ্যাম্বুলেন্সটির পিছনের চাকা পাঞ্চার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে।’

তিনি আরো বলেন, ‘অ্যাম্বুলেন্সটিতে চালক ও ১০ জন যাত্রী ছিলেন। এ সময় গাড়িতে আব্দুল জলিল (৭৫) নামের এক ব্যক্তির মরদেহও ছিলো। দুর্ঘটনাকবলিত যানটি সড়ক থেকে সরিয়ে নেওয়ায় এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে ‘

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App