×

ঢাকা

মা-সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ফাঁসির দাবি

Icon

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:০৯ পিএম

মা-সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ফাঁসির দাবি

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক গৃহবধূ ও তার ১৬ মাস বয়সী শিশুসন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত ইউসুফের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাচামারা বাজারে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাত ১০টার দিকে বাচামারা বাজারের কাপড় ব্যবসায়ী ছালাম মিয়ার আপন ভাই ইউসুফ (৪০) পারিবারিক বিরোধের জেরে ছালাম মিয়ার স্ত্রী ও তার ১৬ মাস বয়সী শিশুসন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি ছালাম মিয়াকেও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত ইউসুফ।

নৃশংস এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার আয়োজিত মানববন্ধনে শত শত এলাকাবাসী ও ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, বাচামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস শেখ, মো. মতিয়ার মাস্টার, ওমর মোল্লা, দুলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, “এই নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ড কোনো সুস্থ মানুষ করতে পারে না। ১৬ মাসের অবুঝ শিশুকেও এই পাষণ্ড রেহাই দেয়নি। আমরা এই জোড়া খুনের তীব্র নিন্দা জানাই এবং ঘাতক ইউসুফকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবি জানাচ্ছি।”

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অভিযুক্ত ইউসুফকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App