×

ঢাকা

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৩২ পিএম

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ সদরে অটোরিকশার ধাক্কায় সোলায়মান শিকদার (১১) নামের পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাস্তা পার হওয়ায় সময় একটি অটোরিকশা সোলায়মানকে ধাক্কা দিলে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে তার মৃত্যু হয়। মরদেহটি বর্তমানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক রোকনুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে এখনো আমাদের কাছে কোনো তথ্য আসেনি। সাধারণত সড়ক দুর্ঘটনায় আহত কেউ হাসপাতালে মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে থাকে। তবে এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো তথ্য পাইনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঞ্ছারামপুরে রাস্তা-খালে পড়ে আছে শত শত কোরবানির চামড়া, দুর্গন্ধে ভোগান্তি

বাঞ্ছারামপুরে রাস্তা-খালে পড়ে আছে শত শত কোরবানির চামড়া, দুর্গন্ধে ভোগান্তি

দুই পদেই দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান

দুই পদেই দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান

রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন

মিয়া গোলাম পরওয়ার বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App