×

ঢাকা

পদ্মায় ট্রাক্টরসহ পড়ে প্রাণ গেল চালকের

Icon

আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:০৩ পিএম

পদ্মায় ট্রাক্টরসহ পড়ে প্রাণ গেল চালকের

ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমি চাষ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মো. জয় বিশ্বাস (২৪) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর গ্রামের বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি প্রায় তিন মাস ধরে চরভদ্রাসন এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষের কাজ করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পদ্মা নদীর তীরবর্তী জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছিলেন জয়। একপর্যায়ে ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ সেটি নদীতে পড়ে যায়। এতে জয় নিখোঁজ হন।

দুর্ঘটনার খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি উদ্ধার করা হয় এবং চালক জয়ের মরদেহ পাওয়া যায়।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান (বদু) মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। ছেলেটি আমাদের এলাকায় প্রায় তিন মাস ধরে চাষাবাদের কাজ করছিল। সকালে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই।”

চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, “ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

লার্ভার ঘনত্বে বিপৎসংকেত

লার্ভার ঘনত্বে বিপৎসংকেত

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাতে এসো না’

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাতে এসো না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App