×

ঢাকা

আবেগঘন দৃশ্য

পুলিশি পাহারায় জানাজা শেষে কারাগারে ফেরত

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

পুলিশি পাহারায় জানাজা শেষে কারাগারে ফেরত

ছবি: সংগৃৃহীত

মানিকগঞ্জ জেলা কারাগারে থাকা হাজতি মো. কামরুল ইসলাম (৩০) বাবার মৃত্যুর পর শেষ বিদায় জানাতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নিজ গ্রামে এসে বাবার জানাজায় অংশ নেন এবং দাফন শেষে পুনরায় কারাগারে ফিরে যান।

সোমবার (৮ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শর্তসাপেক্ষে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। তিনি সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামের বাসিন্দা এবং সিংগাইর থানার একটি মামলার হাজতি আসামি হিসেবে মানিকগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) রাতে কামরুল ইসলামের বাবা মো. আবুল কালাম (৬০) বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর খবরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাকে সাময়িক প্যারোলে মুক্তি দেয়।

সোমবার সকালে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সিংগাইর থানা পুলিশের সমন্বয়ে ২৪ সদস্যের একটি দল তাকে কঠোর নিরাপত্তার মধ্যে নিজ গ্রামে নিয়ে আসে। পরে তিনি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মাঠে বাবার জানাজায় অংশ নেন এবং পরিবারের সঙ্গে শেষবারের মতো বাবাকে বিদায় জানান। নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাঁকে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মানবেন্দ্র বালো (মানব) জানান, মানবিক কারণে তাকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়েই তাকে নিরাপদে কারাগারে ফেরত পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App