×

ঢাকা

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৫২ পিএম

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া এলাকায় কালবৈশাখি ঝড়ে একটি বড় গাছ উপড়ে মালবোঝাই একটি অটোরিকশার উপরে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশাচালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গাছটি সড়কের ওপর পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝড়ের কারণে গাছটি উপড়ে অটোরিকশার উপর আছড়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার ও গাছটি  অপসারণ কাজ সম্পন্ন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App