×

ঢাকা

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত প্রত্যন্ত চরাঞ্চল দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ইউনিয়নের নুরুদ্দিন সরদার কান্দী বাজার সংলগ্ন এলাকায় এই সেমি-পাকা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর আগে ওই ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার মুন্নীসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তব্যে চেয়ারম্যান নাসির সরদার ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০১৯ সালে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালু হলেও একাধিকবার ক্যাবল বিকল হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, কমিউনিটি ক্লিনিক, গোরস্থান উন্নয়ন এবং ইউপি ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “নারিকেলবাড়িয়া একটি অবহেলিত ইউনিয়ন। এখানে দ্রুত ইউনিয়ন পরিষদ ভবন ও একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। এছাড়া মাদক নির্মূলে যৌথ অভিযান এবং গোরস্থানের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিদ্যালয় ও বাজারসংলগ্ন এলাকায় বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App