×

ঢাকা

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুজন গ্রেপ্তার

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া (৪০) এবং একই এলাকার শাহিন মিয়া।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে ফরেনসিক নমুনা সংগ্রহের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তাঁর স্বামী ও সন্তানদের নিয়ে সিরাব এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত শহীদ মিয়াসহ কয়েকজন তাঁর মুখ চেপে ধরে এবং সন্তানদের ভয়ভীতি দেখিয়ে পাশের একটি চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, সেখানে তাঁর হাত ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা তাঁকে ওই কক্ষে রেখে চলে যায়। সন্ধ্যায় তাঁর স্বামী বাড়িতে ফিরে এলে তিনি ঘটনার বিস্তারিত জানান।

ঘটনার পর ভুক্তভোগী নারী শুক্রবার সকালে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সিরাব এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর শনিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী নারীকে ফরেনসিক প্রমাণ সংগ্রহের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল সমর্থকদের জন্য বিশেষ অফার ঘোষণা করল ‘স্টাডি হরিজন’

ব্রাজিল সমর্থকদের জন্য বিশেষ অফার ঘোষণা করল ‘স্টাডি হরিজন’

আগামী ৫ দিন দেশজুড়ে বাড়বে বৃষ্টি

আগামী ৫ দিন দেশজুড়ে বাড়বে বৃষ্টি

শিয়ালের কামড়ে আহত ৫

শিয়ালের কামড়ে আহত ৫

‘আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ’

‘আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App