×

ঢাকা

‘মিথ্যা মামলায়’ ফাঁসলেন যুবদলের দুই নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম

‘মিথ্যা মামলায়’ ফাঁসলেন যুবদলের দুই নেতা

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ পুকুরপাড় এলাকায় শীলা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যুকে কেন্দ্র করে যুবদলের দুই নেতাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ উঠেছে। পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ইব্রাহিম খলিল ও সদস্য সচিব মো. রিয়াজকে ওই বৃদ্ধা হত্যা মামলায় জড়ানো হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ মে রাত ১১টার দিকে কালা মোতালেব নামের এক ব্যক্তি পাখি নামের এক নারীকে হেনস্তা করেন। এ ঘটনার জেরে পাখির আত্মীয়-স্বজনরা মোতালেবকে মারধর করলে তিনি আহত হন।

মারামারির ঘটনা শুনে সেখানে উপস্থিত হন যুবদলের এই দুই নেতা। পরে উভয়পক্ষকে শান্ত করে আহতদের চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে হাসপাতালেও গিয়ে আহতদের খোঁজখবর নেন তারা।

স্থানীয়রা বলছেন, দীর্ঘ তিন থেকে চার বছর ধরে কিডনি জটিলতা, হৃদরোগ ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন পাখিরর মা নিহত শশীলা বেগম। তাকে হাসপাতালে ভর্তি করার ৪ দিন পর মারা যান। তার মৃত্যুর পর যুবদল নেতা ইব্রাহিম খলিল ও রিয়াজের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন তার মেয়ে পাখি বেগম।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার চার দিন পর ২৪ মে পাখির মা শশীলা বেগম (৮০) মারা যান। তবে প্রাথমিক অভিযোগে যুবদল নেতা ইব্রাহিম খলিল ও রিয়াজের নাম ছিল না।

এলাকাবাসীর দাবি, শীলা বেগমের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে প্রকৃত ঘটনা উঠে আসবে। এ বিষয়ে জানতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করলেও বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App