×

ঢাকা

সিংগাইরে দুই শিক্ষার্থীকে ঘিরে বিতর্ক, ধামাচাপার অভিযোগ

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:২৪ পিএম

সিংগাইরে দুই শিক্ষার্থীকে ঘিরে বিতর্ক, ধামাচাপার অভিযোগ

ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে ঘিরে একটি ঘটনা প্রকাশ্যে আসার পর বিদ্যালয় ও এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়ার একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে বিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি সম্পর্কে অবগত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ জুন বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতির সময় নিচতলায় অবস্থিত অষ্টম শ্রেণির একটি শ্রেণিকক্ষে ঘটনাটি ঘটে। পরে সিসিটিভি ফুটেজে দুই শিক্ষার্থীর আচরণ নিয়ে প্রশ্ন ওঠে বলে অভিযোগ রয়েছে।

সূত্রমতে, ঘটনাটি কয়েক দিন গোপন থাকলেও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়ার পর রোববার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে পাঠায়।

একাধিক সূত্রের দাবি, সিসিটিভি ফুটেজে ধরা পড়া বিষয়টি সামনে আসার পর বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনিক বা আইনি প্রক্রিয়ার পরিবর্তে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় শায়েস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ মৃধার উপস্থিতিতে সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীর অভিভাবকদের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, এর মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো লিখিত সিদ্ধান্ত, তদন্ত প্রতিবেদন বা আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক ঘটনার বিষয়টি স্বীকার করলেও প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তাঁদের ভাষ্য, বিষয়টি নিয়ে বিদ্যালয়ে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট অভিভাবকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোহাম্মদ ইয়াকুব হোসেন মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আপনি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলুন।” এরপর তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শায়েস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ মৃধার বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের দাবি, অভিভাবকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি উপস্থিত ছিলেন।

সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, “দুই শিক্ষার্থীর কথাবার্তা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। পরে ইউএনও স্যারের অনুমতি নিয়ে অভিভাবকদের ডেকে বিষয়টির সমাধান করা হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের মৃত্যুবার্ষিকীতে আলোচনা-দোয়া

শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শামছুল আলমের মৃত্যুবার্ষিকীতে আলোচনা-দোয়া

ফেনীর নতুন পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার

ফেনীর নতুন পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপের ৪ দেশ প্রস্তুত

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপের ৪ দেশ প্রস্তুত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় সংসদে বিবৃতি দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App