×

ঢাকা

কিশোরগঞ্জ

কাঁঠাল নিয়ে বিরোধের জেরে বাবার মৃত্যু, অভিযুক্ত ছেলে-পুত্রবধূ পলাতক

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

কাঁঠাল নিয়ে বিরোধের জেরে বাবার মৃত্যু, অভিযুক্ত ছেলে-পুত্রবধূ পলাতক

ছবি: সংগৃহীত

বাড়ির আঙিনায় ফলেছিল একটি কাঁঠাল। সেই কাঁঠাল নিয়েই শুরু হয়েছিল পারিবারিক তর্ক। কিন্তু সামান্য একটি ফলকে কেন্দ্র করে যে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছিল, তা কল্পনাও করতে পারেননি কেউ। কিশোরগঞ্জ সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় কাঁঠাল নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আলম মিয়া ও তাঁর স্ত্রী পলাতক রয়েছেন।

বুধবার (১৭ জুন) রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী সাহেদা বেগম কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে সন্ধ্যায় আব্দুর রাজ্জাকের সঙ্গে তাঁর ছেলে আলম মিয়া ও পুত্রবধূর কথা-কাটাকাটি শুরু হয়। পারিবারিক বিরোধ একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে ছেলে ও পুত্রবধূ ঘরের ভেতরে ঢুকে আব্দুর রাজ্জাককে মেঝেতে ফেলে কিল-ঘুষি ও মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের স্ত্রী সাহেদা বেগম অভিযোগ করে বলেন,গাছ থেকে কাঁঠাল পাড়ার পর ছেলেকে কয়েকটি কাঁঠাল দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের জন্য রাখা বাকি দুটি কাঁঠালও সে ও তার স্ত্রী দাবি করে। আমরা দিতে রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আমার স্বামীকে মারধর করে। সেই মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, পরিবারটিতে আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। তবে একটি কাঁঠালকে কেন্দ্র করে এমন করুণ ঘটনার জন্ম হবে, তা কেউ ভাবেননি। ঘটনাটি এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এলাকাবাসীর অনেকেই বলছেন, যে সন্তানের হাত ধরে একসময় বাবা জীবনের স্বপ্ন বুনেছিলেন, সেই সন্তানের বিরুদ্ধে বাবার মৃত্যুর অভিযোগ ওঠা সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক একটি ঘটনা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইয়া ভোরের কাগজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি কাঁঠালকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত কেড়ে নিল এক বাবার প্রাণ। ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, সমাজে পারিবারিক মূল্যবোধের অবক্ষয়েরও এক নির্মম প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

দেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

জামায়াত আমির-পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমির-পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

এক বছরেই ৪১% বৃদ্ধি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App