×

ঢাকা

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:২৭ পিএম

মানিকগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ভাটবাউরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাসেল (২৭) ও আরাফাত (২০)। আহত শাহআলম (৩০) ও সাগর (২২) মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘চুয়াডাঙ্গাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যান ভাটবাউর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপচালক রাসেল ও তার সহকারী আরাফাতকে মৃত ঘোষণা করেন।’

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিবেশ ও জনবান্ধব

ডেপুটি স্পিকার মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিবেশ ও জনবান্ধব

‘ইসলামী ব্যাংক একটি দেশ না, একটি ব্যাংক’

‘ইসলামী ব্যাংক একটি দেশ না, একটি ব্যাংক’

‘আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না’

‘আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App