×

ঢাকা

বাবার কাছে আসার পথে ৯ দিন ধরে নিখোঁজ ছেলে, অসহায় পরিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:১০ পিএম

বাবার কাছে আসার পথে ৯ দিন ধরে নিখোঁজ ছেলে, অসহায় পরিবার

ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল চৌরাস্তা থেকে গুলিস্তানে বাবার কাছে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন এক কিশোর। গত ১০ তারিখ এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরের নাম মো. সজিব (১৬)। পিতা দেলোয়ার হোসেন হোরন (৫৪), নোয়াখালী সদর উপজেলার আতাশপুর গ্রামের হোসেন সর্দার বাড়ির বাসিন্দা। তিনি রাজধানীর গুলিস্তানে ফুটপাতে কাপড় ব্যবসায়ী (হকার)। এ ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা দেলোয়ার।

জিডি সূত্রে জানা গেছে, গত ১০ জুন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভাগনের কাছ থেকে বাবার কাছে যাওয়ার পথে খিলগাঁও থানার রেলগেইট এলাকা থেকে সজিব নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ সজিবের বাবা জানান, সজিবের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও কালো রঙের প্যান্ট। ছেলেকে খুঁজে না পেয়ে ভবিষ্যৎ আইনি প্রয়োজনের কথা বিবেচনায় থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলে মাদক বা মেয়েঘটিত কোনো বিষয়ের সঙ্গে জড়িত নয়। নিখোঁজ হওয়ার পরে তার সমবয়সী পরিচিত অনেকের সঙ্গে কথা বলেছি, তারা এসব নিয়ে কোনো তথ্য দিতে পারেনি। আজ ৯ দিন ধরে ছেলেকে পাচ্ছি না। প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে খুঁজছি, কিন্তু কোনো কূলকিনারা পাচ্ছি না। আমার ছেলেকে খুঁজে পেতে আমি প্রশাসনের কাছে জোর অনুরোধ জানাচ্ছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

শীর্ষে পরীমনি-পূর্ণিমা, অপু-ফারিয়া-মিমদের অবস্থান কত?

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

১২ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App