×

ঢাকা

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, যুবদল নেতাকে কেন্দ্রের নোটিশ

Icon

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:২৮ পিএম

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, যুবদল নেতাকে কেন্দ্রের নোটিশ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মঙ্গলবার (২৪ জুন) এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে নোটিশ জারি করা হয়। ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই নোটিশে আব্দুস সালামকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সদস্যসচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও তিনি জনসম্মুখে ও গণমাধ্যমে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এমন কর্মকাণ্ডের জন্য তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

এর আগে মঙ্গলবার সকালে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে, দৌলতপুরে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে আব্দুস সালাম সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বক্তব্যে তিনি বলেন, “দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, আছে শুধু রিপোর্টার।” একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “দৌলতপুরে রিপোর্টিংয়ের কার্যক্রম চালাইতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে চালাইতে হবে।”

তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান এ ধরনের মন্তব্যকে অনভিপ্রেত ও সাংবাদিক সমাজের জন্য অবমাননাকর উল্লেখ করে এর নিন্দা জানান এবং বক্তব্য প্রত্যাহারের দাবি করেন।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপুও সাংবাদিকদের বলেছিলেন, সাংবাদিকদের সম্পর্কে এমন মন্তব্য গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আব্দুস সালামের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App