×

ঢাকা

মুক্তিযোদ্ধার স্মৃতিতে সেতু, আনন্দে ভাসছে ধল্লাবাসী

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:০৪ পিএম

মুক্তিযোদ্ধার স্মৃতিতে সেতু, আনন্দে ভাসছে ধল্লাবাসী

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষা, দুর্ভোগ আর খেয়াঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার অবসান ঘটল অবশেষে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজারসংলগ্ন ধলেশ্বরী নদীর ওপর নির্মিত হলো প্রায় ২৪০ ফুট দীর্ঘ একটি দৃষ্টিনন্দন বাঁশ ও কাঠের সেতু।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের স্মৃতিকে ধারণ করে মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছে এই সেতু। প্রায় পাঁচ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে হাজারো মানুষের বহু বছরের ভোগান্তির অবসান হলো।

শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় ধল্লা বাজারসংলগ্ন ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি উপস্থিত হতে পারেননি। পরে তাঁর পরিবর্তে সাভার থানা বিএনপির সভাপতি হাজী মো. জামাল উদ্দিন সরকার ফিতা কেটে সেতুর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ সানি, প্রয়াত মুক্তিযোদ্ধা শামসুল হকের জ্যেষ্ঠ পুত্র ও সিংগাইর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি হাজী আব্দুল আল মামুন, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেতুর সুবিধাভোগী বিভিন্ন গ্রামের বিপুলসংখ্যক মানুষ।

মুক্তিযোদ্ধা শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আশপাশের কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ করতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ২৪০ ফুট দীর্ঘ ও ৭ ফুট প্রশস্ত বাঁশ ও কাঠের এই সেতু নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে পাঁচ লাখ টাকারও বেশি।

এ বিষয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ সানি বলেন, “আমার বাবার স্মৃতিকে মানুষের কল্যাণের মাধ্যমে বাঁচিয়ে রাখতেই ২০১৯ সালে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়। ২০২২ সালে উপজেলা-ব্যাপী মেধাবৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এরপর থেকে শিক্ষা, মানবসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এই সেতু নির্মাণও সেই ধারাবাহিকতার অংশ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চাই। আমার বাবা ও পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

‘ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়’

শাহজাহান চৌধুরী ‘ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়’

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

ঘন ঘন লোডশেডিং, ক্ষুব্ধ তাঁতশিল্পের মালিক-শ্রমিকরা রাস্তায়

ঘন ঘন লোডশেডিং, ক্ষুব্ধ তাঁতশিল্পের মালিক-শ্রমিকরা রাস্তায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App