×

ঢাকা

মেঘনা নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম

মেঘনা নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটি বেশ কয়েকদিন ধরে নদীতে ভাসতে থাকায় পচে-গলে বিকৃত হয়ে গেছে। এই নৃশংস ও রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার মেঘনা নদীর তীরে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, নদীর পাড়ে একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। এরপর তারা কাছে গিয়ে বস্তার ভেতরে মানুষের মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি বেশ কয়েকদিন পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নৌ-পুলিশের উপ-পরিদর্শক কামরুল হাসান বলেন, ‘মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা হত্যার পর পরিচয় গোপনের উদ্দেশ্যে মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দিতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App