×

ঢাকা

বাংলাদেশ সাংবাদিক সমিতি ঘিওর শাখার কমিটি গঠন

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:২১ পিএম

বাংলাদেশ সাংবাদিক সমিতি ঘিওর শাখার কমিটি গঠন

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে প্রথমবারের মতো সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস)-এর দুই বছর মেয়াদি (২০২৬-২০২৮) পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ঘিওর প্রেসক্লাবের মেসেঞ্জার গ্রুপে প্রকাশিত এক নোটিশের মাধ্যমে জানা গেছে।

মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঘিওরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী বার্তা-এর প্রতিনিধি মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর ঘিওর সংবাদদাতা মো. শফি আলম।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি আল মামুন (দৈনিক নববার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শ্রাবণ (দৈনিক যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক শেখ শহীদ আহমেদ লাভলু (সময়ের আলো), কোষাধ্যক্ষ আজিজুল মজিদ কাজল (এশিয়ান টিভি), প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম (মোহনা টিভি) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জীবন আহম্মেদ ফারুক (দৈনিক খবরের আলো)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রামপ্রসাদ সরকার দীপু (দৈনিক সংবাদ), আব্দুর রাজ্জাক (দৈনিক আজকের পত্রিকা) এবং দৈনিক ভোরের কাগজ-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সুরেশ চন্দ্র রায়।

দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিটির নেতারা বলেন, ঘিওরের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠনটি সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App