×

ঢাকা

সিরাজদিখানে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম

সিরাজদিখানে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইছামতি নদী থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া একতা সংসদ লঞ্চঘাট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ইছাপুরা নদীর কালিপুর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানা পুলিশ ও ফতুল্লা নৌ-পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের মৃত নোয়ার আলীর ছেলে আব্দুল মালেক (৭০)। গত ৩০ জুন বিকাল ৪টায় নিজ বাড়ি থেকে বের হয়ে যান। পরবর্তীতে আর বাড়ি ফিরে আসেননি। তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাঁর ছেলে হানফি জানান। পরিবারের সদস্যরা মরদেহ দেখে তাঁর পরিচয় শনাক্ত করেন।

বৃদ্ধের ছেলে হানফি জানান, তাঁর বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। চার দিন ধরে বাবাকে খুঁজছিলাম। আজ ফেসবুকে ভিডিও দেখে এখানে এসে পেলাম আমার বাবার মৃতদেহ।

নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোল্লা সেলীমুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। নিহতের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App