×

ঢাকা

সিংগাইরে পেঁপে ক্ষেত থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম

সিংগাইরে পেঁপে ক্ষেত থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে শামসুদ্দিন ওরফে সাম্বু (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ভোরে বাড়ির অদূরে নিজের লাগানো পেঁপে ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত শামসুদ্দিন ওরফে সাম্বু মৃত আমজাদ হোসেন ওরফে আমনের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং রাজমিস্ত্রির কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন।

নিহতের স্ত্রী কাঞ্চনমালা জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে শামসুদ্দিন বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফিরে আসেননি। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম ও ফেলা পেঁপে ক্ষেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তিনি আরও জানান, স্বামীর মৃত্যুকে ঘিরে তাঁদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই।

এলাকাবাসীর ভাষ্য, শামসুদ্দিন কিছুদিন ধরে পারিবারিক ও মানসিক চাপের মধ্যে ছিলেন। তাঁর ছেলে মাদকাসক্ত এবং মেয়ের সংসারেও অশান্তি চলছিল। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত মানসিক চাপের কারণে তিনি হয়তো স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। তবে এ বিষয়ে কোনো চিকিৎসাগত বা আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাড়ে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, অভিযুক্ত যুবক গ্রেফতার

সাড়ে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, অভিযুক্ত যুবক গ্রেফতার

‘ইরান থেকে শিখে এসে’ অনলাইনে কারবার চালাতেন দুই ভাই

৬৫ কেজি শিশা জব্দ ‘ইরান থেকে শিখে এসে’ অনলাইনে কারবার চালাতেন দুই ভাই

সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে হত্যা, প্রধান আসামী শাহিন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে হত্যা, প্রধান আসামী শাহিন গ্রেপ্তার

মির্জাগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

মির্জাগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App