×

ঢাকা

ডিএসসিসি

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম সহ্য করা হবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম

বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম সহ্য করা হবে না

ছবি: সংগৃহীত

রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। বাসাবাড়ির বর্জ্য নিয়মিত অপসারণে ব্যর্থ হওয়া, অতিরিক্ত অর্থ আদায় কিংবা অন্য কোনো অনিয়মে জড়িত ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (০৪ জুলাই) সকালে রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, অভিযোগ তদন্তে সত্যতা মিললে সংশ্লিষ্ট ঠিকাদারের টেন্ডার বাতিল করা হবে। পাশাপাশি ভবিষ্যতেও তারা সিটি করপোরেশনের কোনো কাজ করার সুযোগ পাবে না।

তিনি আরো বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। এ জন্য মার্কেট কর্তৃপক্ষ ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। নগরবাসীকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মো. আবদুস সালাম। তিনি জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ রক্ষায় নগরজুড়ে আরো বেশি গাছ লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন ডিএসসিসি প্রশাসক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

সোনাগাজী অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

আসামি ধরতে গিয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

সোনারগাঁও আসামি ধরতে গিয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

সন্ধ্যা নদীর ভাঙনে হুমকিতে স্কুল ও সড়ক, জরুরি উদ্যোগ দাবি

সন্ধ্যা নদীর ভাঙনে হুমকিতে স্কুল ও সড়ক, জরুরি উদ্যোগ দাবি

নায়ক প্রশ্ন করলে তিনি ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’ : কৃতি

নায়ক প্রশ্ন করলে তিনি ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’ : কৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App