×

ঢাকা

চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

চকবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের খাজা মার্কেটে অবস্থিত আশিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে।

শনিবার (০৪ জুলাই) দুপুরে বহুতল এই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করছে। আরো ৪ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

স্থানীয় সূত্র জাএর যায়, দুপুরের দিকে ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি। ভবনটির ভেতরে কেউ আটকে পরে আছে কিনা সে বিষয়ে কাজ করছেন এবং পাশের ভবনে যেনো আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছেন  উদ্ধারকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App