×

ঢাকা

উৎপাদন খরচ পাচ্ছেন না খামারিরা, মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

উৎপাদন খরচ পাচ্ছেন না খামারিরা, মহাসড়কে ডিম ভেঙে প্রতিবাদ

ছবি: ভোরের কাগজ

গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি মুরগির ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেট ভাঙা, খাবার ও ওষুধের দাম কমানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উপজেলা প্রান্তিক পোল্ট্রি খামারিরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শিমুলতলী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের আয়োজনে এসব কর্মসূচি হয়। এতে কয়েকশ খামারি অংশ নেন।

এ সময় খামারিরা মহাসড়কের ওপর শত শত ডিম ভেঙে অভিনব প্রতিবাদ জানান। এতে সাময়িক সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

ছবি: ভোরের কাগজ

খামারিরা বলেন, পোল্ট্রির খাবার ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে একটি ডিম উৎপাদনে যে খরচ হচ্ছে, বাজারে তারও কম দাম পাচ্ছেন। অথচ মধ্যস্বত্বভোগী ও করপোরেট সিন্ডিকেটের কারণে খুচরা বাজারে ভোক্তাদের বেশি দামে ডিম কিনতে হচ্ছে। এতে একদিকে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে খামারিরাও চরম লোকসানের মুখে পড়ছেন।

খামারিরা দাবি করেন, লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও উঠছে না। ফলে দেশের হাজার হাজার প্রান্তিক খামারি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তাঁরা অবিলম্বে ডিমের বাজারে সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন

পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন

আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ

আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ

ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মনিরুজ্জামান

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App