×

ঢাকা

আপত্তিকর ভিডিও

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

ফাইল ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও (মাসিক বেতন-ভাতা) স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভিডিওতে ওই প্রধান শিক্ষককে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরবর্তীতে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তদন্ত ও পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার এমপিওও স্থগিত রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী। এতে শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে এ ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App