×

ঢাকা

তুরাগ নদে গোসল করতে নেমে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

Icon

কাগজ প্রতিবেদক, গাজীপুর

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম

তুরাগ নদে গোসল করতে নেমে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

ছবি: সংগৃহীত

গাজীপুর টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের নদী বন্দর রোডের খাজা বাবা জামে মসজিদ সংলগ্ন তুরাগ নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর গ্রামের আনিসুল হকের ছেলে শামীম (১৩) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা দুজনই টঙ্গীর বউ বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন অ্যান্ড কলেজের লেখাপাড়া করে।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, সকালে সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী স্থানীয় একটি মাঠে খেলাধুলা করে। পরে তারা তুরাগ নদে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানির স্রোতে তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা অপর শিক্ষার্থী শিপন সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পায়।

পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং শামীম ও আফনানের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App