×

ঢাকা

রাজবাড়ীতে অসদুপায় অবলম্বনে ৩ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম

রাজবাড়ীতে অসদুপায় অবলম্বনে ৩ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বহিষ্কৃত তিন পরীক্ষার্থী পাংশা সরকারি কলেজের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালে তারা মোবাইল ফোন ব্যবহার করে অসাধু উপায় অবলম্বনের চেষ্টা করলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে বিষয়টি আসে। পরে পরীক্ষার বিধি অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়।

পাংশা মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ এ বি এম ওয়াহিদুজ্জামান ডাবলু বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল ফোন ব্যবহার করে অসাধু উপায় অবলম্বনের সময় তিন পরীক্ষার্থীকে হাতেনাতে শনাক্ত করেন। পরে পরীক্ষার নিয়ম অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

পূজার নিরাপত্তায় সিসি ও বডি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

এবার জেন-জি আন্দোলনে উত্তাল আলবেনিয়া

এবার জেন-জি আন্দোলনে উত্তাল আলবেনিয়া

সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার ৪৩ সাংবাদিক

সেপ্টেম্বরে দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার ৪৩ সাংবাদিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App