×

ঢাকা

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে সৈয়দ সোহরাব আলী (৫০) নামের এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে নগদ তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সহস্রাইল থেকে আলফাডাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার পথে ছত্রকান্দা এলাকার খালেক স্যারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

সৈয়দ সোহরাব আলী উপজেলার সহস্রাইল বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাইল বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা সৈয়দ সোহরাব আলী মোটরসাইকেলে আলফাডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে একদল অজ্ঞাত ব্যক্তি তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা নগদ প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App