×

ঢাকা

আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ী আটক

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

আড়াইহাজারে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ী আটক

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানে ৩ হাজার ১২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ এবং এক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের আরও ২-৩ সদস্য পালিয়ে যায়।

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় আড়াইহাজার থানা পুলিশ।

আটক মো. নজরুল মিয়া (৫০) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদি গ্রামের নাচ্চু মিয়ার ছেলে। তিনি ঢাকার শ্যামপুরের ধুলাইপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, এসআই আব্দুল বাছেদের নেতৃত্বে একটি টহল দল ছনপাড়া-পুরিন্দা সড়কে দায়িত্ব পালনকালে খবর পায়, ঢাকা থেকে একটি মিনি পিকআপে করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন নরসিংদীর দিকে নেওয়া হচ্ছে। পরে বিকেল ৩টার দিকে ঢাকা মেট্রো-ন-২০-৭৮৪০ নম্বরের পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ১১৫ বস্তা সবুজ ও ৩৫ বস্তা সাদা রঙের মোট ১৫০ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, উদ্ধার করা পলিথিনের পরিমাণ ৩ হাজার ১২৫ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়,, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল মিয়া দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া পলিথিনের পক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এ ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। পলিথিন চোরাচালান চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App