×

ঢাকা

মুন্সীগঞ্জে বৃহৎ প্রবীণ নিবাস গড়ছে অ্যাক্রো মেডিকেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

মুন্সীগঞ্জে বৃহৎ প্রবীণ নিবাস গড়ছে অ্যাক্রো মেডিকেল

ছবি : সংগৃহীত

দেশে প্রবীণ স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে মুন্সীগঞ্জে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্রবীণ নিবাস ও প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড।

প্রকল্পটির স্থাপত্য পরিকল্পনা, প্রকৌশল নকশা এবং অবকাঠামোগত পরামর্শসেবা প্রদানের জন্য সম্প্রতি বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

প্রকল্পটি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দেওপাড়া ইউনিয়নে কোম্পানির নিজস্ব প্রায় দেড় একর (১৫০ শতক) জমির ওপর নির্মিত হবে।

ঢাকার আফতাবনগরে পরিচালিত ‘অ্যাক্রো প্রবীণ নিবাস’-এর সফল অভিজ্ঞতার ভিত্তিতে নতুন এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি চালু হলে দেশের অন্যতম বৃহৎ সমন্বিত প্রবীণ নিবাস ও প্যালিয়েটিভ কেয়ার কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

এখানে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে পরিকল্পিত ১১০টি আবাসিক কক্ষের পাশাপাশি থাকবে প্যালিয়েটিভ কেয়ার, হসপিস সেবা, দীর্ঘমেয়াদি নার্সিং কেয়ার এবং পুনর্বাসন সুবিধা।

এ ছাড়া ২৪ ঘণ্টা নার্সিং সেবা, অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান, ফিজিওথেরাপি এবং ডিমেনশিয়া ও দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনার সুবিধা থাকবে। সম্পূর্ণ প্রবীণবান্ধব এই ক্যাম্পাসে সুসজ্জিত বাগান, হাঁটার পথ, বিনোদনকেন্দ্র ও ক্যাফে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অ্যাক্রো মেডিকেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি আবাসিক ভবন নির্মাণ নয়। আমরা এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে প্রবীণরা মর্যাদা, সহানুভূতিশীল সেবা এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারবেন।”

চুক্তি অনুযায়ী, বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট আন্তর্জাতিক প্রবীণবান্ধব নকশা ও টেকসই নির্মাণনীতি অনুসরণ করে এই আধুনিক অবকাঠামোর পূর্ণাঙ্গ স্থাপত্য ও প্রকৌশল পরামর্শসেবা প্রদান করবে। দেশের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক দীর্ঘমেয়াদি পরিচর্যার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এই দূরদর্শী প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

কক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

মুদ্রণ সমিতি ভেঙে দিতে পারি, তবে অবৈধ হস্তক্ষেপ করবো না

শিক্ষামন্ত্রী মুদ্রণ সমিতি ভেঙে দিতে পারি, তবে অবৈধ হস্তক্ষেপ করবো না

টানা বর্ষণে সন্দ্বীপে ৬০ হাজার মানুষ পানিবন্দী

টানা বর্ষণে সন্দ্বীপে ৬০ হাজার মানুষ পানিবন্দী

সীতাকুণ্ডে শ্বাসনালী কেটে শিশু হত্যায় আসামির মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বাসনালী কেটে শিশু হত্যায় আসামির মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App