×

ঢাকা

কবরস্থানের রাস্তা তৈরির নামে পাউবোর খাস জমি দখলের অভিযোগ

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম

কবরস্থানের রাস্তা তৈরির নামে পাউবোর খাস জমি দখলের অভিযোগ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে কবরস্থানে যাতায়াতের পথ তৈরির নামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা বালু দিয়ে ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা আশরাফ আলী মীরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি জমি হিসেবে পরিচিত। সম্প্রতি ওই স্থানে ট্রাকযোগে বালু ফেলে ভরাট করা হয়েছে। এতে সরকারি জমি দখলের চেষ্টা চলছে বলে তাঁদের অভিযোগ।

স্থানীয় বাসিন্দা সোলেমান মীর বলেন, এটি বহুদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা হিসেবে পরিচিত। সেখানে বালু ভরাট করে দখলের চেষ্টা করা হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

একই গ্রামের বাসিন্দা ঝর্না বেগম অভিযোগ করেন, আশরাফ আলী মীর ও রাব্বি সরকারি জায়গায় দোকানঘর নির্মাণের সুযোগ করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছেন। পরে আরও টাকা দাবি করা হয়। টাকা না দিলে নির্মিত ঘর ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া, তাঁর বাপের বাড়ির সামনের সরকারি জায়গা দখলের উদ্দেশ্যে সেখানে বালু ভরাট করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এলাকার আরও কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি জমি দখল হলে সাধারণ মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশরাফ আলী মীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো সরকারি জায়গা দখল করার উদ্দেশ্যে বালু ফেলিনি। আমাদের বাপ-দাদার কবরস্থানে যাতায়াতের জন্য একটি পথ তৈরি করতে সেখানে কিছু বালু ফেলেছি। 

এ বিষয়ে বোয়ালমারী পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে যদি পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে বালু ভরাট বা দখলের সত্যতা পাওয়া যায়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১,৭০২ জন

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, চাকরি পেলেন ১,৭০২ জন

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

১৫ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

১৫ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App