×

ঢাকা

সিংগাইরে ডিবির অভিযানে হেরোইনসহ দুজন আটক

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম

সিংগাইরে ডিবির অভিযানে হেরোইনসহ দুজন আটক

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবির একটি অভিযানিক দল বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর থানার গোবিন্দল (দক্ষিণ পাড়া) এলাকায় দেলোয়ার হোসেনের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় গোবিন্দল (ভোরবাজার) এলাকার মৃত নাজিমুদ্দিনের ছেলে মো. সাইফুল ওরফে সাইদুল ইসলাম (৩৭) এবং একই এলাকার মো. শহীদের ছেলে মো. ওবাইদুল (৪০)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সাইফুল ওরফে সাইদুল ইসলামের কাছ থেকে ৬ গ্রাম এবং ওবাইদুলের কাছ থেকে ৮ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবি জানায়, গ্রেপ্তার সাইফুল ওরফে সাইদুল ইসলামের বিরুদ্ধে আগে একটি এবং ওবাইদুলের বিরুদ্ধে দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে ডিবি ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App