×

ঢাকা

উৎপাদন কার্যক্রম বন্ধের অভিযোগ

করণী ফ্যাশনস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

করণী ফ্যাশনস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

কোন ধরনের পূর্ব অবগতি ছাড়াই শ্রমিকেরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকার অভিযোগে করণী ফ্যাশনস্ লিমিটেড পোশাক কারখানা (গার্মেন্টস শাখা) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১১ জুলাই) হতে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) কারখানার মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও কমপ্লায়েন্স) আশিক ফেরদৌস শআহ স্বাক্ষরিত নোটিশে কারখানা বন্ধের নির্দেশনা দেওয়া হয়। কারখানাটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাফিপুর (রতনপুর) এলাকায় অবস্থিত।

নোটিশে উল্লেখ করা হয়, বুধবার (৮ জুলাই) বিকাল থেকে কোন ধরনের পূর্ব অবগতি ছাড়াই করণী ফ্যাশনস্ লিমিটেড (গার্মেন্টস) শাখার শ্রমিকেরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। পরদিন বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে শ্রমিকেরা কারখানার প্রবেশ করে ওইদিনও উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। একাধিকবার কারখানা কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ সত্ত্বেও তারা উৎপাদন কাজ শুরু করেন নাই।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শ্রমিকদের দ্বারা বে-আইনি ধর্মঘটের কারনে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী পরবর্তী কর্মদিবস শনিবার (১১ জুলাই) হতে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে। কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পরবর্তিতে কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ সবাইকে জানানো হবে। তবে, করণী ফ্যাশনস্ লিঃ এর নিটিং সেকশন এবং একই মালিকানাধীন অন্যান্য কারখানার জন্য এই বন্ধের নোটিশ প্রযোজ্য হবে না।

শ্রমিকদের দাবি, প্রতি মাসের বেতন একসঙ্গে পরিশোধ না করে ধাপে ধাপে (কিস্তিতে) বেতন দেওয়ায় আমরা বাড়ীভাড়া ও অন্যান্য দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলাম। এর প্রতিবাদে আমরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত ছিলাম।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, করণী ফ্যাশনস লিমিটেড শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি শ্রমিকদের বরাত দিয়ে আরও বলেন, কারখানায় শ্রমিকদের পাওনা যথাযথভাবে পরিশোধ করা হয়নি। শ্রমিকেরা এ অনিয়মের প্রতিবাদ করায় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কয়েকদিন ধরেই করণী ফ্যাশনসে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। কারখানা বন্ধ ঘোষণার পর কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

করণী ফ্যাশনস্ লিমিটেড পোশাক কারখানা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেজবাউর রহমান খানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় এসব বিষয়ে উনার বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল: নেতানিয়াহু

ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

সালমান শাহ হত্যা মামলা ডন কারাগারে, আদালতে যা বলল রাষ্ট্রপক্ষ

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App