×

ঢাকা

সিংগাইরে সড়ক ভেঙে যান চলাচল বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

সিংগাইরে সড়ক ভেঙে যান চলাচল বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

ছবি: ভোরের কাগজ

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেহপুর গ্রামের গুরুত্বপূর্ণ একটি সড়ক ধসে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সোমবার (১৩ জুলাই) সকালে মান্নানের দোকান থেকে ফতেহপুরগামী সড়কের এমারতের বাড়ির পাশের ব্রিজ-সংলগ্ন অংশ মাঝ বরাবর ভেঙে গেলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন রাস্তার দুই পাশে আটকে পড়ে। ফলে প্রতিদিনের যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার নিচে পানি চলাচলের জন্য স্থাপিত পাইপ ভেঙে যাওয়ার পর পানির তীব্র চাপে সড়কটি ধসে পড়ে। এছাড়া পাশের রাস্তার মাঝ বরাবর স্থাপিত চুঙ্গির মুখ অজ্ঞাত কারণে বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর ফলে পানির চাপ বেড়ে রাস্তার দুর্বল অংশ ভেঙে যায়।

স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী মাওলানা মাহমুদুল হাসান বলেন, সড়কটির বিভিন্ন অংশ আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল। টানা কয়েক দিনের বৃষ্টিতে সোমবার সকালে রাস্তার মাঝ বরাবর ধসে পড়ে। বিষয়টি উপজেলা এলজিইডি অফিসকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।

এদিকে সড়ক ধসের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চান্দহর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমজাদ হোসেন, তারিকুর রহমান আলাল ও তানভীর সরদার। তারা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। তিনজনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দুর্যোগের সময় তাদের পাশে পাওয়ায় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হোক। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

শাহজালালে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্তে কমিটি

শাহজালালে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, তদন্তে কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App