×

ঢাকা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

রাজবাড়ীতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম

রাজবাড়ীতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

রাজবাড়ীতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে শহরের বড়পুর এলাকা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি বড়পুল হয়ে পান্না চত্বরে এসে সমাবেশ করে। এসময় সাধারণ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকে।

এ সময় তারা বলেন, আজ দেশের সব জেলায় এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। এ পরীক্ষায় বন্যার কারণে গতকাল কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছেন না। এ পরিস্থিতিতে পরীক্ষা বাদ করে পরবর্তী সময়ও নির্ধারণ করা হয়নি। শিক্ষার্থীরা বন্যার কারণে পড়াশোনা করতে পারছেন না।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অথচ শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলে তাদের অপমান করেছেন। এছাড়া এবার পরীক্ষায় প্রশ্নপত্র বইয়ের সঙ্গে মিল না রেখে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার দাবিও জানায় তারা। এ কারণে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বক্তব্য দেন, রাজবাড়ী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী মুনতাহা মাহিয়া ছুম্মা, ফারহান শাহারিয়ার ও শুভ বিশ্বাস সৌরভসহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে সৌদি আরব?

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে সৌদি আরব?

মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

মাদকের আস্তানায় পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান

‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App