×

ঢাকা

মানিকগঞ্জে ভোক্তা অভিযানে অর্থদণ্ড

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

মানিকগঞ্জে ভোক্তা অভিযানে অর্থদণ্ড

ছবি : ভোরের কাগজ

মানিকগঞ্জ শহর ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি হোটেল ও একটি আইসক্রিম কারখানাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে আইসক্রিম কারখানাটি সিলগালা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মানিকগঞ্জ শহরের রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং বাসি-পচা খাবার সংরক্ষণের অভিযোগে হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম এবং জেলা ক্যাবের সভাপতি সামছুন্নবী তুলিপ উপস্থিত ছিলেন।

একই দিন দুপুরে সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিউরি এলাকার ভাগিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে নিষিদ্ধ ঘনচিনি ও কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়ায় কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সংকট কাটাতে বাড়ানো হচ্ছে এলএনজি আমদানি

প্রধানমন্ত্রী জ্বালানি সংকট কাটাতে বাড়ানো হচ্ছে এলএনজি আমদানি

একাদশে ভর্তিতে যেসব কলেজে নিষেধাজ্ঞা

একাদশে ভর্তিতে যেসব কলেজে নিষেধাজ্ঞা

মেধাবী স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ: শিক্ষামন্ত্রী

মেধাবী স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ: শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App