×

ঢাকা

নরসিংদীতে খালের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম

নরসিংদীতে খালের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশু মারা গেছেন। এ ঘটনায় আরও তিন শিশু আহত হয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) এবং জান্নাত (৮)। তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান। 

তিনি বলেন, ঘটনাস্থলে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি খালে ছয় শিশু একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে তাদের একজনকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং ছয়জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাবিয়া, আয়েশা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন শিশুর চিকিৎসা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহ: তিন দশক পরও জট খোলেনি মৃত্যু রহস্যের

সালমান শাহ: তিন দশক পরও জট খোলেনি মৃত্যু রহস্যের

‘একদিন শাকিবকে লাঞ্ছিত করেছি, আজ সে নিজের উচ্চতায় প্রতিশোধ নিচ্ছে’

‘একদিন শাকিবকে লাঞ্ছিত করেছি, আজ সে নিজের উচ্চতায় প্রতিশোধ নিচ্ছে’

সমঝোতার রাজনীতি দেখতে চাই: রাষ্ট্রপতি

সমঝোতার রাজনীতি দেখতে চাই: রাষ্ট্রপতি

এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক, তিন দশকেও যার বিকল্প নেই!

এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক, তিন দশকেও যার বিকল্প নেই!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App