×

ঢাকা

মাদকবিরোধী র‌্যালি করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

মাদকবিরোধী র‌্যালি করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক বিরোধী র‌্যালি করায় ইমাম হাসান নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে। গত বুধবার রাতে মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এছাড়াও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরির অভিযোগ উঠেছে। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত যুবকের বড় ভাই নাজিমউদ্দিন বাদি হয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার কাবিলগঞ্জ এলাকায় গত বুধবার বিকেলে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে ইমাম হাসানের নেতৃত্বে একটি মাদক বিরোধী র‌্যালি বের করে। র‌্যালিতে ওই এলাকার যুব সমাজসহ গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‌্যালি বন্ধ করার জন্য কাবিলগঞ্জ এলাকায় আলী আহাম্মদের ছেলে মাদক ব্যবসায়ী মিন্টু মিয়া ইমাম হাসানকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। হুমকি উপেক্ষা করে ইমাম হাসান গতকাল বুধবার বিকেলে ওই এলাকার লোকজন মিলে মাদক বিরোধী র‌্যালি বের করেন।

এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী মিন্টুর নেতৃত্বে তিশা মিয়া, জাহাঙ্গীর হোসেন, সজিব মিয়া, নেয়াব হোসেনসহ৭-৮জনের একটি দল দেড়টার দিকে ফুটবল বিশ্বকাপের খেলা চলাকালে একই এলাকার রফিকুল ইসলামের ছাদে দেখতে পেয়ে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে ছাদে থাকা লোকজন ভয়ে প্রাণ বাঁচাতে ছুটাছুটি করে পালিয়ে যায়। 

পরে ইমাম হাসানকে একা পেয়ে রড, হকিস্টক, রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এক পর্যায়ে হামলাকারীরা তাকে ছাদ থেকে ফেলে দেয়। এ সময় তারা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহতের বড় ভাই নাজিমউদ্দিন জানান, কাবিলগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে মিন্টুর নেতৃত্বে মাদক বিক্রি ও মাদক সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। সম্প্রতি তার ভাই মাদক সেবী ও মাদক বিক্রেতারদের বিরুদ্ধে এলাকার লোকজন নিয়ে স্বেচ্ছার হয়ে উঠে। ফলে ক্ষিপ্ত হয়ে মিন্টুর ও তার লোকজন তার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার পর তাকে ছাদ থেকে ফেলে দেয়। এসময় আতঙ্ক তৈরি করতে ৩-৪ রাউন্ড ফাঁকা গুলি করা হয়। মিন্টুর বিরুদ্ধে থানায় অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

অভিযুক্ত মিন্টুর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিলেও সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে নিয়মিত মামলা রুজু করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

মনের অজান্তেই ‘জয় বাংলা’ স্লোগান, স্যরি বললেন এনসিপি নেতা

মনের অজান্তেই ‘জয় বাংলা’ স্লোগান, স্যরি বললেন এনসিপি নেতা

ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা

ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা

মাদক সেবনে বাধা, হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাদক সেবনে বাধা, হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App