×

ঢাকা

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ পিএম

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হঠাৎ একটি মিনি টর্নেডো আঘাত হেনেছে। কয়েক মিনিটের এই ঘূর্ণিবাতাসে সৈকতে পর্যটকদের জন্য রাখা অর্ধশতাধিক কাঠের চেয়ার (কিটকট) ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোটি প্রায় ৩ থেকে ৫ মিনিট স্থায়ী ছিল। সাগরের দিক থেকে কালো মেঘের মতো ঘূর্ণি দ্রুত সুগন্ধা পয়েন্টের বালুচরের দিকে ধেয়ে এলে সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করেন।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান জানান, সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিটি ধীরে ধীরে বালুচরের দিকে এসে সুগন্ধা পয়েন্টে আঘাত হানে। এতে ব্যবসায়ীদের ৫২টি কাঠের চেয়ার এবং ৬১টি ছাতা ভেঙে যায়।

ঘটনাস্থলে থাকা পর্যটক মেহেদী হাসান বলেন, মুহূর্তের মধ্যে সাগরের মাঝখান থেকে কুণ্ডলী পাকিয়ে ঘূর্ণিবাতাস সৈকতের দিকে এগিয়ে আসে। চোখের সামনে চেয়ার ও ছাতাগুলো বাতাসে উড়ে যেতে দেখে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রত্যক্ষদর্শী এম শাহানুল ইসলাম জানান, এটি মূলত সাগর থেকে পানি তুলে আনা একটি ঘূর্ণি, যা তীরে এসে বালির ঘূর্ণিবাতাস বা ছোট টর্নেডোর রূপ নেয়। তার ভাষ্য, এটি বড় ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড় নয়; বরং মেঘ ও বাতাসের তারতম্যের কারণে উপকূলীয় এলাকায় এ ধরনের স্বল্পস্থায়ী ঘূর্ণিবাতাস সৃষ্টি হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামরিক স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কাজ চলছে

স্বরাষ্ট্রমন্ত্রী সামরিক স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কাজ চলছে

শরীর-পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার: উর্বী

শরীর-পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার: উর্বী

নতুন পে-স্কেলকে ‘ঐতিহাসিক’ আখ্যা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

নতুন পে-স্কেলকে ‘ঐতিহাসিক’ আখ্যা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App