×

ঢাকা

সিংগাইরে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা, যন্ত্রপাতি জব্দ

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:২৯ পিএম

সিংগাইরে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা, যন্ত্রপাতি জব্দ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করে সিংগাইর থানা-পুলিশ।

মোবাইল কোর্টে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার অপরাধে আ. জলিল (পিতা: জোরান আলী)-কে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়া অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি স্যালু মেশিন, ২টি পাম্প, ২টি চেসিস, ২৩টি ড্রাম এবং ৮০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App