×

ঢাকা

শব্দদূষণ নিরসনে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

শব্দদূষণ নিরসনে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু

ছবি: সংগৃহীত

শব্দদূষণ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ নিরসনে রাজধানীর ঢাকায় সপ্তাহব্যাপী  বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানটি চলবে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, বিশেষ অভিযানের প্রথম দিনেই ডিএমপির বিভিন্ন ট্রাফিক বিভাগ ও জোন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল ও চেকপোস্টে একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার, বিকন লাইট, ভিআইপি লাইট এবং শব্দদূষণ সৃষ্টিকারী অন্যান্য সরঞ্জাম অপসারণের পাশাপাশি সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ট্রাফিক লালবাগ বিভাগে হাইড্রোলিক হর্নের অবৈধ ব্যবহার ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। ট্রাফিক যাত্রাবাড়ী জোনের অভিযানে সায়েদাবাদ বাস টার্মিনালের ইনগেটে ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একইসঙ্গে ধোলাইপাড় এলাকায় পরিচালিত পৃথক অভিযানে বাউফল, দশমিনা, শরীয়তপুর সুপার, লাবিবা, গোল্ডেন লাইন, তাসবিহ, আপন ও শ্যামলী পরিবহনের বিভিন্ন বাস থেকে ১৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ট্রাফিক বাড্ডা জোনে শব্দদূষণবিরোধী অভিযানে বিভিন্ন যানবাহন থেকে সাইলেন্সার ও হাইড্রোলিক হর্ন অপসারণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ট্রাফিক ওয়ারী, মতিঝিল ও মিরপুর বিভাগেও একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার, ভিআইপি লাইট ও বিকন লাইট অপসারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরো পড়ুন: মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

এছাড়া ট্রাফিক মিরপুর ও পল্লবী জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে হলারযুক্ত মোটরসাইকেল, আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত হুটার ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শব্দদূষণের অভিযোগে মামলা দায়েরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সবুজবাগ ট্রাফিক জোনের টিটিপাড়া এলাকাতেও অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ট্রাফিক যাত্রাবাড়ী জোন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বিআরটিএর মোটরযান টাস্কফোর্স (BMTF)-এর সমন্বয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভার ইনকামিং পয়েন্টে RFID ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে, যাতে যানবাহনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও আধুনিক ট্রাফিক সেবা নিশ্চিত করা যায়।

ডিএমপির ট্রাফিক বিভাগ আরো জানায়, নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে শব্দদূষণ সৃষ্টিকারী অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার ও অন্যান্য নিষিদ্ধ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান সপ্তাহব্যাপী চলবে। রাজধানীতে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App