×

ঢাকা

বাজারের বর্জ্যে দূষিত কলেজ লেক, মশা ও দুর্গন্ধে ব্যাহত শিক্ষা কার্যক্রম

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম

বাজারের বর্জ্যে দূষিত কলেজ লেক, মশা ও দুর্গন্ধে ব্যাহত শিক্ষা কার্যক্রম

ছবি : ভোরের কাগজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় অবস্থিত কালিয়াকৈর সরকারি কলেজের লেকে দীর্ঘদিন ধরে বাজারের বর্জ্য ও আবর্জনা ফেলার কারণে ভয়াবহ পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছে। লেকজুড়ে জমে থাকা কচুরিপানা, প্লাস্টিক ও পচনশীল বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পাশাপাশি বেড়েছে মশার ভয়াবহ উপদ্রব। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই চরম দুর্ভোগে পড়েছেন।

চলমান এইচএসসি পরীক্ষার সময় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। পরীক্ষার্থীদের অভিযোগ, মশার কামড় ও দুর্গন্ধের কারণে পরীক্ষার হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অনেক সময় বাধ্য হয়ে মশা তাড়াতে কয়েল ব্যবহার করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কলেজের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও অনার্স ভবনের পাশের লেকের বড় একটি অংশ কচুরিপানা ও বিভিন্ন ধরনের বর্জ্যে ঢেকে গেছে। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে।

এইচএসসি পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষার হলে বসেও মশার কামড় সহ্য করতে হচ্ছে। দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে পরীক্ষায় মনোযোগ দেওয়াও কঠিন হয়ে পড়ছে।

কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সেলিম হোসেন বলেন, এটি শুধু পরিবেশগত সমস্যা নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি বড় হুমকি। লেকটি পরিষ্কার করে বর্জ্যমুক্ত করা হলে মশার উপদ্রব কমবে, পরিবেশের উন্নতি হবে এবং সেখানে মাছ চাষেরও সুযোগ সৃষ্টি হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ জানান, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে কলেজে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে আসবে।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত লেক থেকে বর্জ্য অপসারণ, লেক সংস্কার এবং বাজারের ময়লা-আবর্জনা ফেলা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ পুনরুদ্ধার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App