×

ঢাকা

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডে পুড়ল ওসির কক্ষ

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনের অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষের টেলিভিশন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানা সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে থানায় আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ওসির কক্ষের টেলিভিশন, এসি এবং বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদর স্টেশনের কর্মকর্তা আদম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষে থাকা একটি টেলিভিশনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় তা থানার অন্য কক্ষে ছড়িয়ে পড়েনি।

এ বিষয়ে সদর থানার ওসি মনির হোসেন বলেন, তিনি অফিস কক্ষ থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আগুন লাগার খবর পান। পরে সেখানে গিয়ে দেখেন, তার কক্ষের টেলিভিশন, এসি ও বিভিন্ন আসবাবপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ আহত হননি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়ল আবেদনের সময়

রাষ্ট্রপতি নির্বাচন হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন হবে স্বচ্ছ প্রক্রিয়ায়: সিইসি

পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি করতেন সুমাইয়া, অতঃপর...

পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রি করতেন সুমাইয়া, অতঃপর...

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App