×

ঢাকা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীর শেখর গ্রামে এক অসহায়, পিতা-মাতৃহীন ও শারীরিক-বুদ্ধিপ্রতিবন্ধী স্বামী পরিত্যক্তা নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে, ওই অনাগত সন্তানের পিতৃত্ত কে বহন করবেন— তা নিয়ে স্থানীয়দের মধ্যে একাধিক পালটাপালটি অভিযোগ ও নানা গুঞ্জন উঠে আসায় চরম ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারীর জানান, প্রায় দুই বছর আগে চুয়াডাঙ্গার বাবলু শেখ নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তবে দীর্ঘদিন ধরে স্বামী তার কোনো খোঁজখবর নেন না। বিয়ের পরও তিনি মায়ের সাথে মামা বাড়িতে বসবাস করতেন। মা মারা যাওয়ার পর জীবিকার তাগিদে বিভিন্ন বাড়িতে গৃহস্থালি কাজ করে জীবনযাপন করন সে।

ভুক্তভোগীর দাবি, ওই সময় প্রতিবেশী অহিদ শেখের বাড়িতে কাজ করার সুবাদে তার ছেলে মেহেদী হাসান শেখের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। তবে স্থানীয়দের দাবি, একই গ্রামের বাসিন্দা তারা শেখ, সায়েম শেখ তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে সে ইতোপূর্বে অভিযোগ তুলেছে। তবে এবার ভয়ভীতি দেখানোতে অনাগত সন্তানের জনকের বিষয়ে মেহেদী হাসানের কথা বলছেন তিনি।

প্রতিবন্ধী যুবতী অভিযোগ তুলেছেন - মেহেদী হাসানের বাড়ি থেকে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে। তার ছেলের কথা বললে তাকে মেরে ফেলা হবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভুক্তভোগী দীর্ঘদিন অহিদ শেখের বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি তার গর্ভধারণের বিষয়টি নজরে এলে কয়েকজন নারী তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করায় অনাগত সন্তানের পিতৃত্ত নিয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়ে মেহেদী হাসান শেখের বাবা অহিদ শেখ বলেন, "আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা প্রমাণিত নয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য উদঘাটন হোক। আমার ছেলে জড়িত প্রমাণিত হলে আইন অনুযায়ী যে শাস্তি হবে, তা আমরা মেনে নেব।" 

অভিযুক্ত মেহেদী হাসান শেখ এই প্রতিবেদককে ফোনে বলেন, আমাদের বাড়িতে সে যাওয়া আসা করতো এটা ঠিক। মূলত ভুক্তভোগীর সাথে তারা শেখ, সায়েম শেখ অনৈতিক কাজ করছে যা এলাকার অনেকেই জানে। মেয়েটি একা-একা তাদের বাড়িতেই থাকে। তাকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আমার নাম বলানো হচ্ছে। 

অনাগত সন্তানটির ডিএনএ টেস্ট করা হোক, আমার সাথে যদি সম্পৃক্ততা পায়, দেশের আইনে যে বিচার আছে তা আমি মাথা পেতে নেবো।

অপরদিকে, তারা শেখ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

শেখর ইউনিয়ন পরিষদের সদস্য রিজাউল মেম্বার বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তার সত্যতা নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করা উচিত। তদন্তে কেউ দায়ী হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জানা ছিলো না,  আমি এখনই একজন অফিসার পাঠিয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

স্থানীয়দের মতে, স্বামী পরিত্যক্তা ও পরিবারহীন এই অসহায় প্রতিবন্ধী নারী বর্তমানে মানবিক সংকটের মধ্যে রয়েছেন। অনাগত সন্তানের ভবিষ্যৎ, ভরণপোষণ এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজসেবামূলক সংস্থার দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালীর কাছে মার্কিন হামলায় বিকল তেলের ট্যাংকার

হরমুজ প্রণালীর কাছে মার্কিন হামলায় বিকল তেলের ট্যাংকার

চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই আসামি গ্রেফতার

চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যা: দুই আসামি গ্রেফতার

বিল পরিশোধের পরই ধসে পড়ল ২৪ লাখের কালভার্টের সংযোগ সড়ক

বিল পরিশোধের পরই ধসে পড়ল ২৪ লাখের কালভার্টের সংযোগ সড়ক

৮ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

৮ সপ্তাহের জন্য ছিটকে গেলেন নাহিদ রানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App