×

ঢাকা

পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের পুরানবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের মোহাম্মদ রুবেল মিয়ার চার বছর বয়সী ছেলে রিবান মিয়া এবং দেড় বছর বয়সী মেয়ে শাফা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলার সময় অসাবধানতাবশত ছোট বোন শাফা বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। বোনকে পানিতে হাবুডুবু খেতে দেখে বড় ভাই রিবান তাকে বাঁচাতে তাৎক্ষণিকভাবে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় দুর্ভাগ্যজনকভাবে দুজনই পানিতে তলিয়ে যায়।

দীর্ঘ সময় শিশুদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। একসঙ্গে দুই সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রুবেল মিয়া ও তার স্ত্রী।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App