×

ঢাকা

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Icon

হারিছ আহমেদ, কিশোরগঞ্জ

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

পাকুন্দিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে শফিকুল ইসলাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামের সাধুরবাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ জমিতে ধানের চারা রোপণ করতে যান শফিকুল ইসলাম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বজ্রপাতে শফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App