×

ঢাকা

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর

৩১ জুলাই শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের ‘জুলাই গণসমাবেশ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৩৬ পিএম

৩১ জুলাই শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের ‘জুলাই গণসমাবেশ’

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই গণসমাবেশ’-এর আয়োজন করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ)।

“গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলুন” এবং “নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন”—এই দুই স্লোগানকে সামনে রেখে বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের উদ্বোধন করবেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আয়েশা বিবি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য জোনায়েদ সাকি এমপি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

গণসংহতি আন্দোলনের নেতারা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সার্বভৌম রাষ্ট্র এবং নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যেই এ গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App