×

ঢাকা

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংসসহ ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ। অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের উদ্যোগে ফুটপাতসহ বিভিন্ন স্থাপনা থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁওয়ে মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের ওপর আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। এরপর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আগারগাঁও এলাকায় তুলনামূলক কম দামে গরুর মাংস ও ভাত বিক্রি এবং বিভিন্ন ধরনের অভিনব অফারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান মিজানুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App