×

ঢাকা

আ.লীগের অর্থ সম্পাদক গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম

আ.লীগের অর্থ সম্পাদক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দলের অর্থ সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর বাজারসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এস এম ফারুক হোসেনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে করা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বোয়ালমারী থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলায় ৫ আগস্ট-পরবর্তী একটি বিস্ফোরক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

পাশাপাশি জোড়া হত্যা মামলাসহ তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘোষপুর ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম অভিযোগ করেন, ফারুক হোসেনের বিরুদ্ধে বালুমহাল ও ভূমি দখল, বিল দখল, হত্যা এবং ভোটকেন্দ্রে অনিয়মসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, বিগত সরকারের সময়ে সাবেক প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফারুক এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন।

তবে এসব অভিযোগের বিষয়ে ফারুক হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এস এম ফারুক হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ফরিদপুরের বিচারিক আদালতে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 আজ সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ২৮

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App